মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো জয় বার্সেলোনার

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%93 %E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0

লা লিগায় সর্বশেষ ম্যাচে হারের মুখ দেখলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দলের জয়ে জোড়া গোল করেন ফারমিন লোপেজ। একটি করে গোল করেছেন দানি ওলমো ও রবার্ট লেভানডোভস্কি। প্রাগের হয়ে ভাসিল কুসেজ এক গোল এবং আরেকটি আত্মঘাতী গোল আসে লেভানডোভস্কির কল্যাণে।

প্রতিপক্ষের মাঠ ফরচুনা অ্যারেনায় খেলতে নামে কাতালানরা। ৫৯ শতাংশ বলের পজেশন রেখে ১৭টি শট নেয় বার্সা, এর মধ্যে ১২টি লক্ষ্যে ছিল। বিপরীতে ৮ শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে স্লাভিয়া প্রাগ।

ম্যাচটিতে কার্ডজনিত নিষেধাজ্ঞায় লামিনে ইয়ামালকে ছাড়াই দল সাজাতে হয়েছে হ্যান্সি ফ্লিককে। এরই মাঝে দশম মিনিটে চেক ফরোয়ার্ড ভাসিল কুসেজের গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর লোপেজের গোলে ৩৪ মিনিটে সমতায় ফেরে ফ্লিকের দল। মিনিট আটেক বাদেই ফের গোল করেন লোপেজ। পরক্ষণেই লেভার আত্মঘাতী গোলে ব্যবধান সমতা!

দ্বিতীয়ার্ধে বদলি নামার এক মিনিটের মাথায় ৬১তম মিনিটে গোল করেন দানি ওলমো। এরপর প্রথমার্ধে আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন লেভা। ৭০তম মিনিটে রাশফোর্ডের কাট-ব্যাক পোলিশ তারকা এক টোকায় প্রাগের জালে পৌঁছান। এরপরও বার্সা ব্যবধান বাড়ানোর চেষ্টা চালালেও ৪-২ স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখে বার্সেলোনা ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে উঠে এলো বার্সেলোনা। তাদের সামনে থাকা আরও তিন দলেরও সমান পয়েন্ট ১৩। প্রথম পর্বে আরেকটি রাউন্ড বাকি। এরপর ৮টি দল সরাসরি শেষ ষোলোয় এবং ৯–২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলবে বাকি আট দলের স্লট পূরণে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By