মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কিছু কৌশল

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C %E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81 %E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2

সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে একটু প্রশান্তি পেতে পরিষ্কার-পরিচ্ছন্ন ঘরের কোনো বিকল্প নেই। তবে একা থাকা বা ব্যাচেলর জীবনে প্রতিদিন ঘর গোছানো অনেকের কাছেই বেশ পাহাড় সমান কষ্টের কাজ মনে হয়।

অথচ সামান্য কিছু কৌশল আর অভ্যাসের পরিবর্তন আনলে ব্যাচেলরদের শোবার ঘরও হয়ে উঠতে পারে পরিপাটি ও আরামদায়ক।

ঘর গোছানোর এই প্রক্রিয়ায় প্রথম ধাপ হলো অহেতুক জিনিসপত্রের আধিক্য কমানো। বিছানায় যদি প্রয়োজনের অতিরিক্ত বালিশ বা চাদর থাকে, তবে তা প্রতিদিন গোছাতে আলসেমি আসা স্বাভাবিক।

তাই অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারী কম্বল বা কমফোর্টার তুলে রাখুন। বিছানায় জিনিসের পরিমাণ যত কম হবে, তা গোছানো ততটাই সহজ হবে।

ঘর গোছানোকে কষ্টের কাজ না ভেবে দিনের রুটিনের অংশ বা অভ্যাসে পরিণত করা জরুরি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরপরই বিছানা গুছিয়ে ফেলার অভ্যাস করুন। চাদর টেনে সমান করা এবং বালিশগুলো সাজিয়ে রাখার কাজে মাত্র কয়েক মিনিট ব্যয় করলেই ঘরটি দেখতে অনেকটা পরিচ্ছন্ন লাগে।

এছাড়া পুরো ঘর প্রতিদিন পরিষ্কার করার সময় না পেলেও সপ্তাহে অন্তত একদিন বা মাসে দুদিন বড় ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বরাদ্দ রাখা উচিত। এতে ঘরে যেমন ধুলোবালির স্তূপ জমবে না, তেমনি মনের ওপরও বাড়তি চাপ তৈরি হবে না।

ব্যাচেলরদের ঘরের অধিকাংশ অগোছালো ভাবের মূলে থাকে যত্রতত্র ছড়িয়ে থাকা কাপড়। ঘরের চেয়ার কিংবা বিছানায় কাপড় স্তূপ করে না রেখে হ্যাঙ্গার ব্যবহার করে ঝুলিয়ে রাখার অভ্যাস গড়ে তুলুন। নোংরা কাপড়ের জন্য একটি নির্দিষ্ট লন্ড্রি ব্যাগ বা ঝুড়ি ব্যবহার করলে ঘর যেমন পরিপাটি দেখাবে, তেমনি নির্দিষ্ট দিনে সেগুলো ধুতেও সুবিধা হবে।

পাশাপাশি জরুরি কাগজপত্র বা প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ বিছানার পাশে না ফেলে রেখে ড্রয়ার বা ছোট একটি টেবিলের একপাশে গুছিয়ে রাখুন। এর ফলে প্রয়োজনে সেগুলো যেমন দ্রুত খুঁজে পাওয়া যাবে, তেমনি ঘরও থাকবে বাড়তি জঞ্জালমুক্ত।

মূলত সামান্য গোছানোর মানসিকতা থাকলে একার সংসার বা ব্যাচেলর জীবনেও ঘরকে সাজানো সম্ভব এক টুকরো শান্তির নীড় হিসেবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By