বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই। মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা অতীত ও বর্তমান বিবেচনা করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে সাম্প্রতিক হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় রাজধানীর মিরপুরে জামায়াতের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং চাই—মব রাজনীতির এখানেই শেষ হোক। মানুষ এখন সচেতন। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাইকে জনগণের কাছে নিজের বক্তব্য, দলের অঙ্গীকার ও আদর্শ নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, জনগণ অতীত ও বর্তমান কর্মকাণ্ড মূল্যায়ন করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে, সেই সিদ্ধান্ত নিজেরাই নেবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা করবে, তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট—আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি ৩০০ আসনের সব প্রার্থীদের অনুরোধ করবো, দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন।’
এ সময় তিনি বলেন, জনগণের ভোটে যেই নির্বাচিত হোক না কেন, রাজনৈতিক দলগুলোর উচিত সেই ফলাফল মেনে নিয়ে নির্বাচিতদের সহযোগিতা করা।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);