মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রতীক পেয়ে সরে দাঁড়ালেন প্রার্থী, কান্নায় ভেঙে পড়লেন কর্মী-সমর্থক

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ডা. ইয়াসির আরশাদ জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। বিএনপিকে শক্তিশালী করতে এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা রাজনের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দলীয় সিদ্ধান্ত মেনে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজন আরও বলেন, ‘আমি লালপুরে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে যে ঘোষণা দিয়েছিলাম তা চলমান থাকবে। আমি আপনাদের ছেড়ে যাই নাই, আপনাদের সঙ্গে আছি, আমৃত্যু পর্যন্ত আপনাদের সন্তান রাজন হিসেবে থাকতে চাই। এ পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে বিএনপির রাজনীতি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের হাইকমান্ডকে নেতাকর্মীদের দলে সঠিক মূল্যায়নের ব্যাপারে জানিয়েছি। এ সময় তার কর্মী ও সমর্থকরা আবেগাপ্লুত হয়ে ভেঙে পড়েন।

নাটোর-১ আসনে বিএনপি থেকে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়। তারপরও ডা. ইয়াসির আরশাদ রাজন ও তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন। কিন্তু মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও তারা মনোনয়ন প্রত্যাহার করেনি।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতীক বরাদ্দের পর দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন। তবে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখনও সক্রিয় রয়েছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ৮ প্রার্থী।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By