ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিদের দায়িত্বের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বোর্ডের আওতাভুক্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিরা নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক পৃথক পরিপত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিদ্যমান সার্বিক পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রমে যেন কোনো ধরনের অচলাবস্থা তৈরি না হয়, সে জন্য সভাপতিদের দায়িত্বের মেয়াদ সাময়িকভাবে বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);