সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ১

সীমু দা
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় শ্রী পবিত্র (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ (২০ জানুয়ারি) মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সালফা ভস্তা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহত পবিত্র ধুনট উপজেলার মালিপাড়া এলাকার মৃত জীতেন চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র প্রতিদিনের মতো ধুনট থেকে শেরপুর মাছের আড়তে আসছিলেন। মাছ সংগ্রহ করে তা ধুনট বাজারে বিক্রি করাই ছিল তার পেশা। আজ ভোরে ধুনট থেকে সিএনজিযোগে শেরপুর আসার পথে সালফা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে তাদের যানটি।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পবিত্রের মৃত্যু হয়।

মাছ ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, পবিত্র একজন পরিশ্রমী মানুষ ছিলেন। প্রতিদিন সকালে আমাদের আড়তে আসে। আজ কুয়াশার কারণে ট্রাকটি দেখা যায়নি, মুহূর্তেই সব শেষ হয়ে গেল। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অন্য যাত্রীকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By