সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: নাছির উদ্দীন

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AB %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A8

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হাজার কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, এর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে দুদকের মাধ্যমে। তবে আসিফ মাহমুদ সম্প্রতি নির্বাচন কমিশনের সামনে এসে হুমকি দেখাচ্ছেন। নাছির বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান—এভাবে হুমকি দেওয়া চলবে না। ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না।”

নাছির উদ্দীন আজ (১৯ জানুয়ারি) ইসির সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, ছাত্রদল তিনটি ভিন্ন বিষয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে এবং গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যালট নিজ নিজ বাড়িতে রেখেছিল। দুঃখজনকভাবে ২০২৬ সালে জামায়াতের বাসায় ব্যালট দেখা যাচ্ছে, যা ২০১৮ সালের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। বৈঠকে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের অনিয়ম স্বীকার করেছে এবং অনিয়ম দূর করার আশ্বাস দিয়েছে, তবে ব্যালট কীভাবে বাসায় পৌঁছালো তা পরিষ্কারভাবে জানাতে পারেনি।

নাছির উদ্দীন বলেন, “নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে কারও চোখ রাঙানিতে ভয় পাবেন না। নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

একই সঙ্গে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। নাছির উদ্দীন বলেন, “ভিসি এত মিথ্যা কথা কীভাবে বলতে পারেন, আমরা অবাক হই।” তিনি অভিযোগ করেন, ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছিল, যা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিচ্ছিল। কিন্তু ভিসি গোপনে ছাত্রশিবিরকে চিঠির বিষয়টি জানিয়ে দেন এবং পরে ঢাকায় তদবির করে চিঠি রি-ইস্যু করিয়ে ২০ তারিখে নির্বাচন করার ঘোষণা দেন। এর ফলে প্রচারণার সুযোগ যথাযথভাবে পাওয়া যায়নি, যা একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য উপযুক্ত নয়।

তিনি আরও বলেন, শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য গঠিত ১৫ সদস্যের কমিটির মধ্যে ইতোমধ্যে ৮ জন পদত্যাগ করেছেন। এ অবস্থায় বিতর্কিত এই ভিসির পক্ষে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।

নাছিরউদ্দীন নাছির বলেন, আমরা ভিসিকে তার পদ ছেড়ে দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবো।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By