মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B2%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশা চালকরা। এরপর তারা অবরোধ তুলে নেন। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। 

একই সঙ্গে চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পুলিশ প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না বলেও প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানান তারা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে এ ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেন অটোরিকশাচালকরা। এরপর কুড়িল থেকে বাড্ডা-রামপুরা অভিমুখী সড়কে যান চলাচল শুরু হয়েছে। 

জানা যায়, ঢাকা সিটি করপোরেশন এলাকায় বুয়েট উদ্ভাবিত এবং আকিজ গ্রুপ উৎপাদিত মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি ও চলাচল বন্ধ এবং চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের ডাক দেন রিকশা ও ভ্যানশ্রমিকরা।

তবে, মানববন্ধনের কথা থাকলেও সোমবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে বাড্ডা-রামপুরা সড়কের উভয় পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। অফিসগামী চাকরিজীবীরাও অবরোধে আটকা পড়েন।

পুলিশ জানায়, শ্রমিকদের কর্মসূচিতে সড়ক অবরোধের পূর্ব ঘোষণা ছিল না। তারা কেবল মানববন্ধন করার কথা জানিয়েছিলেন। কিন্তু কর্মসূচি চলাকালে উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন অটোরিকশাচালকরা। 

ঢাকা বৃহত্তর সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দেয়। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। পথে পথে লাইসেন্স ও কাগজপত্র চেকিংয়ের নামে হয়রানি করা হচ্ছে। প্রশাসনের এমন আচরণে শ্রমিকদের জীবিকা নির্বাহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By