বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভেনেজুয়েলা থেকে যেভাবে গোপনে পালান নোবেলজয়ী মাচাদো

সীমু দা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৬:০০ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8B

নিকোলাস মাদুরো সরকারের দমন-পীড়ন ও গুম হওয়ার শঙ্কায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো অবশেষে দেশ ছাড়তে সক্ষম হন। ঝড়-বৃষ্টির মধ্যে সমুদ্রে প্রায় ১৬ ঘণ্টার একটি গোপন উদ্ধার অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে ইউরোপে পৌঁছে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্ধারকারী দল গ্রে বুল প্রকাশিত এক ভিডিওতে এই অভিযানের বিস্তারিত তুলে ধরে। ভিডিওতে দেখা যায়, উত্তাল সমুদ্রে একটি ছোট নৌকা থেকে দ্রুতগতির নৌযানে মাচাদোকে তুলে নেওয়া হচ্ছে। সেখানে ক্যামেরার সামনে মাচাদো নিজেই বলেন, তিনি “জীবিত ও নিরাপদ” আছেন। আত্মগোপনে থাকার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্যে আসা।

গ্রে বুলের প্রতিষ্ঠাতা ব্রায়ান স্টার্ন জানান, ভেনেজুয়েলার উপকূল থেকে নৌকায় রওনা হয়ে আন্তর্জাতিক জলসীমায় মাচাদোকে তুলে নেওয়া হয়। গভীর রাতে পরিচালিত এই অভিযানের পর ভোরের দিকে তারা নিকটবর্তী দ্বীপ কুরাসাওতে পৌঁছান। সেখান থেকে মাচাদো বিমানে করে নরওয়ের উদ্দেশে রওনা দেন এবং সেখানে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ করেন ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

গ্রে বুল জানিয়েছে, অভিযানটি সম্পূর্ণভাবে বেসরকারি অর্থায়নে পরিচালিত হয়েছে। মার্কিন সরকারের সরাসরি কোনো সহায়তা না থাকলেও নিরাপত্তাজনিত কারণে সমুদ্রে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল।

এর আগে নিরাপত্তার কারণে উদ্ধার অভিযানের বিষয়ে মন্তব্য করতে চাননি মাচাদো। তিনি শুধু জানিয়েছিলেন, প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন, তবে বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না।

এদিকে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। মার্কিন বিশেষ অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বস্ত্রীক আটক হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডেলিস রদ্রিগেজ। তবে নোবেলজয়ী মাচাদো বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, তিনি ইউরোপের বাইরে কোনো স্থানে থাকতে পারেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By