মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87

আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না বলে ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কথা জানালে তার দিকে তেড়ে যান রুমিন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চবাচ্য করেন। এসময় রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা ধরণের মন্তব্য করেন তিনি। ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্যে করে রুমিন ফারহানা বলেন, ‘আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না। সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনি পারলে থামিয়ে দেন। আজকে আমি ভদ্রতার সাথে বলছি, নেক্সট টাইমে আমি ভদ্রতা করব না।

এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘আপনাদের এরকম দেখায়’। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আপনাকে আঙুল তোলে বলে গেলাম, আপনি শুনছেন। ভবিষ্যতে আমি শুনব না। আমি যদি না বলি, আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। শেখ হাসিনার সময়, আপনি এখন যাদের কথায় চলতেছেন, তারা কানে ধরে… ওখানে থাকত। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুবকর সরকার বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ২০২৫ এর ১৮ এর ধারায় একজনকে জরিমানা করা হয়।’

এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি আশা করব এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। পক্ষ হয়ে কিছু করবে না।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের কিছু ছবি তিনি এ প্রতিবেদকের কাছে পাঠান।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By