সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ, নেপথ্যে কী?

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%95%E0%A7%80

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত প্রায় ১০ কোটি ডলারের করপোরেট বন্ড কিনেছেন। সর্বশেষ আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। এসব বিনিয়োগের মধ্যে নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বন্ডে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ রয়েছে, দুটি কোম্পানি একীভূত হওয়ার ঘোষণা দেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই। 

প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্পের কেনা বন্ডের বড় অংশই এসেছে বিভিন্ন শহর, স্থানীয় স্কুল জেলা, ইউটিলিটি সংস্থা ও হাসপাতালের পৌর বন্ড থেকে। পাশাপাশি তিনি বোয়িং, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ও জেনারেল মোটরসের মতো বড় করপোরেশনের বন্ডও কিনেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালীন ট্রাম্পের বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবেই এসব নতুন সম্পদ যুক্ত হয়েছে। তবে এতে এমন কিছু খাতও রয়েছে, যেগুলো তার নীতির ফলে লাভবান হতে পারে। আর এ কারণে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে। 

উদাহরণ হিসেবে বলা যায়, ডিসেম্বর মাসে ট্রাম্প বলেছিলেন, নেটফ্লিক্সের প্রস্তাবিত ৮৩ বিলিয়ন ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ এগোবে কি না, সে বিষয়ে তার মতামত থাকবে। ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণের যেকোনো চুক্তির জন্য নিয়ন্ত্রক অনুমোদন প্রয়োজন হবে। 

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার (১৬ জানুয়ারি) জানান, ট্রাম্পের শেয়ার ও বন্ড পোর্টফোলিও তৃতীয় পক্ষের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাধীনভাবে পরিচালিত হয়। ট্রাম্প বা তার পরিবারের কোনও সদস্যই বিনিয়োগের বিষয়ে সরাসরি নির্দেশনা বা প্রভাব খাটাতে পারেন না। 

সূত্র: রয়টার্স।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By