শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

দেম্বেলের জোড়া গোলে আবারও শীর্ষে পিএসজি

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF

উসমান দেম্বেলের জোড়া গোলে লিলকে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তার নৈপুণ্যে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজেদের মাঠে লিলকে ৩–০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আবারও দখল করেছে তারা।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে নাকি ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে কোচ লুইস এনরিকে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। মাঠে তার জবাব দিলেন দেম্বেলে নিজেই—দুটি দর্শনীয় গোল করে প্রমাণ করলেন, তার মনোযোগে কোনো ঘাটতি নেই।

ম্যাচের ১২ মিনিটে বক্সের বাইরে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া দেম্বেলের দুর্দান্ত শটে লিল গোলকিপার কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাননি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে চার ডিফেন্ডারের মাঝেও দারুণ দক্ষতায় জায়গা তৈরি করে তিনি আরেকটি অসাধারণ গোল করেন। তার চিপ শট ক্রসবার ছুঁয়ে জালে জড়ায়, গোলরক্ষক বার্কে ওজার তখন কেবল তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।

পিএসজির জার্সিতে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল দেম্বেলের চতুর্থ গোল। অথচ এর আগে টানা আট ম্যাচে তিনি গোলের দেখা পাননি। ইনজুরি সময়ে বদলি হিসেবে নামা ব্রাডলি বার্কোলা দলের হয়ে তৃতীয় গোলটি যোগ করেন।

নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হারের পর এই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পিএসজি লেন্সকে দুই পয়েন্টে পেছনে ফেলে লিগের শীর্ষে উঠে গেছে। এক ম্যাচ কম খেলা লেন্স আছে দ্বিতীয় স্থানে, আর লিল ১০ পয়েন্ট পিছিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By