সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ইউএনওর উদ্যোগে চলনবিল হয়ে উঠছে পরিচ্ছন্ন

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8

চলনবিলের কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে চলনবিলের তিশিখালী মাজার এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্ন করেন নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি মাজার এলাকায় উপস্থিত মানুষের মাঝে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্লেট ও গ্লাসসহ যাবতীয় প্লাস্টিক বর্জ্য পরিহার এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, তিশিখালী মাজারে প্রতি শুক্রবার হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং শিন্নির আয়োজন করা কিন্তু প্লাস্টিক প্লেট, গ্লাস ও খাদ্যদ্রব্যের প্যাকেট যত্রতত্র ফেলার কারণে বিলের জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। পরিবেশ বিনাশী এই কার্যক্রম রোধে জনসচেতনতামূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করতে হবে।

অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By