সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, সপরিবারে এলেন তারেক রহমান

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81 %E0%A6%B8%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাজীবী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে।

এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।

শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

এর আগে, সপরিবারে শোকসভাস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছে, স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় অংশ নিতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। শোকসভার প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশবাসীর সম্মিলিত শোকের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানটিকে গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

শোকের মর্যাদা রক্ষায় সভাস্থলে সেলফি তোলা, স্লোগান দেওয়া বা হাততালি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না; সবাইকে নির্ধারিত আসনে বসে শোকসভায় অংশ নিতে দেখা যাচ্ছে। কেবল আমন্ত্রণপত্র প্রদর্শন সাপেক্ষে সুশৃঙ্খলভাবে প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By