মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

উত্তরায় আগুন লেগে নিহত ৬, ঘটনার মূল তথ্য জানাল পুলিশ

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৩:০২ অপরাহ্ন
%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B2%E0%A7%87%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AC %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে গ্যাস সংযোগের ত্রুটি নাকি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাতের আলামত পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

ওসি আরও জানান, নিহত ছয়জনের মধ্যে দুটি পরিবারের সদস্য রয়েছেন। এর মধ্যে একই পরিবারের তিনজন হলেন— ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। অপর পরিবারের নিহতরা হলেন আফসানা, রোদেলা আক্তার (১৪), আড়াই বছর বয়সী শিশু রিসান ও রাফসানা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ সেক্টরের ১১ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এই কর্মকর্তা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By