সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পাথরঘাটায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ২:৩১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%96%E0%A6%AE

বরগুনার পাথরঘাটায় ইমতিয়াজ হোসেন ইমাম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটার পৌর ছাত্রদলের ৯নং ওয়ার্ডের

স্থানীয় সূত্রে জানা যায়, ইমতিয়াজ হোসেন ইমাম রাতে বাসা থেকে খাবার খেয়ে বের হন। পরে তিনি পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে, হঠাৎ পেছন থেকে মুখোশ পরিহিত চার-পাঁচজন মিলে হামলা চালিয়ে তাকে কোপাতে শুরু করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখন বিএনপির নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা করা হতো। ওই সময় কারা হামলা করতো তা আমরা জানতাম। কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা হচ্ছে। গত রাতে ছাত্রদল নেতা ইমামের ওপর মুখোশ পরে গুপ্ত হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এতে তার হাত, পা এবং বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। যারা বর্তমানে গুপ্ত রাজনীতি করছেন তারাই এ হামলা চালিয়েছে বলে আমাদের মনে হয়।

এ বিষয়ে পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা গণমাধ্যমকে বলেন, ইমতিয়াজ হোসেন নামে এক ছাত্রদল নেতার ওপর হামলা চালানোর খবর পেয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা উদঘাটন করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত আমরা ভুক্তভোগী পরিবার বা অন্য কারো কোনো লিখিত অভিযোগ পাইনি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By