বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম এতিম হাফেজ রাহিমুলকে সংবর্ধনা

সীমু দা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE %E0%A6%8F%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%9C %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A6%BE

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সিরাজগঞ্জের এতিম হাফেজ রাহিমুলকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে এ সংবর্ধনা প্রদান করা হয়।

হাফেজ রাহিমুল ইসলাম কুরআনের ছোয়া ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশের সাড়ে তিন হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন। সে শহরের সয়াধানগড়া গ্রামের বাসিন্দা। তার বাবা-মা দুজনেই মৃত। অনুষ্ঠানো আয়োজক ও প্রধান অতিথি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। সেই কোরআন প্রতিযোগিতায় রাহিমুল ইসলাম প্রথম হয়েছে। এটা আমাদের সিরাজগঞ্জের গর্ব।

এই সব প্রতিভাবান সম্পন্ন ছেলেদের সংবর্ধনা দিয়ে উৎসাহ প্রদান করলে মেধার সংখ্যা বাড়বে। ভবিষ্যতে তারা মেধা ও শ্রম দিয়ে দেশের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, মুলত আল কোরআনকে পৃথিবীর শ্রেষ্ঠগ্রন্থ ও মেধাবীদের উৎসাহিত করতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এতিমকে ভালবাসতে হবে। এতিমকে ভালবাসলে মহান আল্লাহ তায়ালা খুশি হয়।

তিনি বলেন, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এতিম। তাকেও সবাই ভালবাসবেন। তাহফিযুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালক রুহুল আমিন বলেন, হাফেজ মো. রাহিমুল ইসলাম শৈশবেই বাবা-মা দুজনকেই হারায়। তার বাবা তিন বছর বয়সে এবং মা পাঁচ বছর বয়সে মারা যান। এরপর তার দায়িত্ব নেন তিনি। বর্তমানে তার বয়স ১৩ বছর। সাড়ে চার বছর বয়স থেকেই মাদ্রাসায় লালন-পালন ও পড়াশোনা করছে সে। তার বাড়ি সিরাজগঞ্জের সয়াধানগড়া গ্রামে। পরিবারে রয়েছে এক বোন ও এক ভাই। এক খালা ছাড়া তার খোঁজ নেওয়ার মতোও কেউ নেই।

তিনি বলেন, ছোট বেলা থেকে নিজের সন্তানের মতো করে তাকে মানুষ করা হয়েছে। এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব। তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি রাশেদুল ইসলাম বলেন, রাহিমুল সাড়ে চার বছর বয়স থেকে মাদ্রাসায় রয়েছে এবং ধারাবাহিকভাবে সে মেধার স্বাক্ষর রেখে আসছে। এত অল্প বয়সে এমন অর্জন সত্যিই বিরল। আমি কোলে পিঠে করে মানুষ করেছি।

হাফেজ মো. রাহিমুল ইসলাম বলেন, ঢাকার শেগুন বাগিচায় আয়োজিত এই প্রতিযোগিতায় সাড়ে তিন হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল। সবার মধ্যে প্রথম হতে পেরেছি। এতো আমার আনন্দ ও গর্বের সীমা নেই। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার শিক্ষক ও অভিভাবকদের দোয়া কামনা করেন। বিশেষ সংবর্ধনা শেষে তিনি কোরআন তেলোয়াত করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ছাত্র ও কোরআনে হাফেজসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By