ভারত থেকে সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন` জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের পালা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাঃ আব্দুল সোবহান সরদার ।
তিনি জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজে করে ভারত থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে। এরপরেই বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক খুলনার এসকে মশিয়ার রহমান।
ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) রাতের পালা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হয়েছে। খালাসকৃত চাল নৌযানে করে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হবে। চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।
সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা: আব্দুল সোবহান সরদার আরও জানান, সরকারি চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মায়ানমার থেকে মোট ৮ লাখ টন চাল আমদানি করা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);