সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ফের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ

সীমু দা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%93 %E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। দুপুর ১২ টা ৪০ মিনিটে তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন।

মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’ ইত্যাদি।

শিক্ষার্থীরা বলেন, আমাদের একটাই দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। আর কোনো সময় দিতে চাই না।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়ক ও আশপাশের অন্যান্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। গাড়ি না পেয়ে তারা হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

ভোগান্তির শিকার এমন একজন বলেন, সাভার থেকে এসেছি। গুলিস্তান যাবো। কিন্তু রাস্তা অবরোধ করায় সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়েছে। আর কত দাবি আদায় করবে। যার যেখানে খুশি আটকাচ্ছে। জীবন অতিষ্ঠ হয়ে গেল। কেউ যেন দেখার নেই। দেশে কোনো সরকার আছে কি না। যদি থাকে মানুষের ভোগান্তি লাঘবের জন্য আপনারা উদ্যোগ নিন, এটাই অনুরোধ।

বুধবারও (১৪ জানুয়ারি) সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ কর্মসূচি পালন করেছেন ওই সব কলেজের অনেক শিক্ষার্থী। একই দাবিতে অল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

অন্যদিকে সহপাঠী হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে রাজধানীর এই পাঁচ গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ ছিল। এতে সংশ্লিষ্ট সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা।

সায়েন্স ল্যাবরেটরি ও মিরপুরের টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধের কারণে ঢাকার মিরপুর সড়কের আজিমপুর থেকে শুরু করে গাবতলী পর্যন্ত সড়কে দিনভর চরম যানজট ছিল। এ ছাড়া মিরপুর-১,২ ও ১০ নম্বর এলাকাতেও ছিল যানজট।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০১৭ সালে প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তির পর থেকেই সাত কলেজ নিয়ে সংকট চলছে। এই সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

সংকট সমাধানের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার উদ্যোগ নেয়া হলেও প্রথম খসড়া নিয়ে আন্দোলন হয়। সম্প্রতি পরিমার্জিত খসড়ায় বলা হয়েছে, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই নতুন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ থেকে কার্যক্রম চালাবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By