বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

শেরপুরে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মুসলিম তরুণ ও খ্রীস্টান তরুণীর আত্মহত্যা

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%93 %E0%A6%96%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8

শেরপুরে অসম প্রেমের বলি হয়েছে দুই ধর্মাবলম্বী তরুণ-তরুণী। দুইজন দুই ধর্মের হওয়ায় তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবারের সদস্যরা। আর এ কারণে বিষপানে আত্মহত্যার পথ বেছে নিল তারা। নির্মম এই ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া ও ঝাউয়েরচর গ্রামে।

এই ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) প্রেমিকা অনামিকার পরিবারের পক্ষ হতে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

সুত্রে জানা গেছে, জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনির মিয়া (১৬) পাশ্ববর্তী ঝাউয়েরচর গ্রামের খ্রীষ্টান তরুণী অনামিকা (১৪) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তাদের এই সম্পর্কের কথা জানাজানি হলে পরিবারের লোকজন মেনে নিতে অস্বীকার করেন। পারিবারিক বাঁধায় মানসিক চাপের একপর্যায়ে প্রেমিক যুগল গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

একপর্যায়ে পরিবারের লোকজন টের পেয়ে উভয়কে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই প্রেমিক মনির মারা যায়। এদিকে, চিকিৎসাধীন থাকাবস্থায় সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে খ্রীস্টান তরুণী অনামিকাও মারা যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ছেলের পরিবারের পক্ষ হতে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

অপরদিকে, বলাইয়েরচর ইউনিয়নের বিট অফিসার পুলিশের এসআই বাবুল আহমেদ জানান, মেয়ের পরিবারে পক্ষ হতে বুধবার অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By