শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নির্ধারিত সময়ের ৫ মিনিট দেরির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারা আমার বাংলাদেশ (এবি পার্টি) মনোনীত আলোচিত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উচ্চ আদালতের নির্দেশনায় বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ায় তার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। মনোনয়নপত্র জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই অঝোরে কাঁদতে শুরু করেন আব্দুল্লাহ বাদশা। তার কান্নাকাটির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
পরে ঘটনাটি নিয়ে হাইকোর্টে রিট করেন এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ বাদশা। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। পরে বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ বাদশা বলেন, সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র জমা না নিলে আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। দু-একদিনের মধ্যেই মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে ফলাফল পেয়ে যাব। নতুন কোনো সমস্যা না হলে আমি শেরপুর-২ আসন থেকে ঈগল পাখি প্রতীকে নির্বাচন করব। এজন্য সবার কাছে দোয়া চাই।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);