মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বাকৃবির তৈরি লাম্পি স্কিন ডিজিজ চিকিৎসার নির্দেশনা প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0

গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রস্তুত করা একটি পূর্ণাঙ্গ চিকিৎসা নির্দেশনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যাথলজি বিভাগ প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) কাছে হস্তান্তর করেছে।

“ইনভেস্টিগেশন অব লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) অ্যাফেক্টেড হার্ডস অ্যান্ড ফরম্যুলেশনস অব কন্ট্রোল স্ট্র্যাটেজিস” প্রকল্পের প্রধান গবেষক বাকৃবির প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রকল্প থেকেই চিকিৎসা নির্দেশনা তৈরি করা হয়েছে বলে জানান অধ্যাপক ড. রোখসানা পারভীন।

তিনি প্রকল্পের লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি এলএসডি প্রতিকার ও প্রতিরোধে গৃহীত কৌশলসমূহ তুলে ধরেন। ড. রোখসানা পারভীন বলেন, আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। মাঠপর্যায়ে এসব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে এলএসডি নিয়ন্ত্রণে টেকসই সমাধান নিশ্চিত হবে এবং গবাদিপশু খাতে অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমরা আশাবাদী।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, দেশে ছয় বছরেরও বেশি সময় ধরে এলএসডি রোগটি বিদ্যমান। শুরুতে গবেষণার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে এ রোগ নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভাইরাসের বৈশিষ্ট্য পরিবর্তনের কারণে আক্রান্ত পশুর মৃত্যুহার বেড়ে যাওয়ায় রোগটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) টিকা উৎপাদনের মাধ্যমে এলএসডি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বর্তমান উৎপাদন সক্ষমতা মাঠপর্যায়ের মোট চাহিদার তুলনায় এখনও অপর্যাপ্ত।

ড. আবু সুফিয়ান জানান, যেহেতু এলএসডি একটি ভাইরাসজনিত রোগ, তাই প্রতিরোধের পাশাপাশি আক্রান্ত পশুর যথাযথ চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য একটি বাস্তবসম্মত ও সুস্পষ্ট চিকিৎসা নির্দেশনার প্রয়োজন ছিল। বাকৃবি প্যাথলজি বিভাগের প্রণীত নতুন এই নির্দেশনাটি প্রাণিসম্পদ অধিদপ্তরের বিদ্যমান গাইডলাইনকে আরও কার্যকর, সমৃদ্ধ ও সময়োপযোগী করে তুলবে বলে তিনি মনে করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By