মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A4%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাবান্না ও বিভিন্ন অনিয়মের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে তদন্ত কমিটির সদস্য সচিব ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন সদস্যের তদন্ত কমিটি সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অপারেশন থিয়েটারে রান্নাবান্নাসহ নানা অনিয়মে অন্তত ১০ জন নার্সের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মে কোনো চিকিৎসক বা কর্মকর্তার গাফেলতির প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, গাইনি ও প্রসূতি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজন অভিযোগ করেছেন, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা এসব অনিয়মের বিষয়ে অবগত ছিলেন। তাদের দাবি, বিভিন্ন সময়ে চিকিৎসকরা নার্সদের প্রস্তুত করা খাবার গ্রহণ করতেন। অথচ তদন্ত প্রতিবেদনে শুধু নার্সদের দায়ী করায় চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, অপারেশন থিয়েটারে চুলা জ্বালিয়ে রান্নাবান্নার খবর গণমাধ্যমে প্রকাশের পর পাঁচ কার্যদিবসের সময়সীমা বেঁধে তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের আগেই তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে অনিয়মে জড়িত নার্সদের বদলির সুপারিশ করা হয়। এরই মধ্যে নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদারকে সাময়িক বরখাস্ত করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। পাশাপাশি হাসপাতালের অবকাঠামো উন্নয়নের সুপারিশও করা হয়েছে।

আরএমও ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। তদন্তাধীন বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে চিকিৎসকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিবেদনটি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবর পাঠানো হয়েছে। বিভাগীয় পরিচালক ডা. ফজলে রাব্বি বলেন, প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাদের সম্পৃক্ততা মিলবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা হবে।

উল্লেখ্য, লেবার ওয়ার্ডে রান্নাবান্না ও অনিয়মের ঘটনায় দেশজুড়ে সমালোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকেও আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By