মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী: শামা ওবায়েদ

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A6

ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের সব চেয়ে জনপ্রিয় নেত্রী। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সাথে আপোষ করেন নাই। তিনি তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন।

শামা ওবায়েদ আরও বলেন, সকল ধর্মের মানুষ শুধুমাত্র বিএনপির কাছেই নিরাপদ। এটা পরিষ্কারভাবে আপনাদের বুঝতে হবে। আর কোনো দল ও মতের কাছে সকল ধর্ম-বর্ণ নির্বীশেষে নিরাপদ না। শুধুমাত্র বিএনপিই পারে সকলকে নিরাপত্তা দিতে। এটা প্রমাণিত। কারণ, ফ্যাসিবাদের পতনের পর দুর্গাপূজা হয়েছে। কোনো অঘটন কিন্তু ঘটে নাই। আমাদের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলো পাহাড়া দিছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সকলের ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারে নাই। এখন একটা সুযোগ এসেছে, দলমত নির্বীশেষে সকলের ভোট দেওয়ার।

বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সকল মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাঁশে থেকে সেবা করে যাবো- ইনশাআল্লাহ্।

উপজেলার পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সস্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, নগরকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কাজী শোয়েবুর রহমান, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By