বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পদ্মায় মিললো কু‌মিরের দেখা, আতঙ্কে স্থানীয়রা

সীমু দা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১০:১০ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%95%E0%A7%81%E2%80%8C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE %E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A6%BE

রাজবাড়ীর উড়াকান্দা এলাকার পদ্মা নদীতে বিশাল আকৃ‌তির এক‌টি কুমিরের দেখা মিলেছে। এতে আতঙ্ক ছ‌ড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে ভেসে উঠে কু‌মির‌টি।

এ দিকে নদী তীরবর্তী ওই এলাকায় জনবস‌তি থাকায় প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল করে এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হঠাৎ কুমিরের দেখা মেলায় সবার মাঝে আতঙ্ক ছ‌ড়িয়ে পড়েছে। ফলে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছে না।

অপর‌দিকে নদীতে কুমির ভেসে উঠার খবরে নদীর পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা।

স্থানীয় মঈনুল ইসলাম মামুন নামের এক যুবক বলেন, এখা‌নকার নদীতে কুমির আছে আমি জানতাম না। দুপুরে নদীতে নেমে বন্ধুদের সাঙ্গে গোসল করে‌ছি, তখনও কেউ কিছু বলেনি।

হঠাৎ দুপুর ২টার কয়েক মি‌নিট আগে উড়াকান্দা স্কুল সংলগ্ন নদী‌র তীরে কু‌মির ভেসে উঠে। ওই সময় আমি নিজে কুমির‌টি দেখেছি। তখন সেখানে থাকা অন্যদের চিৎকারে কু‌মির ডুব দেয়। তবে অনেকে বেলা ১১ ও ১২ টার দিকেও সেখানে কু‌মির‌টি দেখেছে।

তি‌নি আরও বলেন, এখানে নিয়‌মিত এই এলাকার শিশুসহ নারী-পুরুষ গোসল করাসহ দৈ‌ন‌ন্দিন কাজ করে। সবাই এখন ভয়ে আছে। দ্রুত কু‌মির‌টি ধরে অন্য স্থানে নিয়ে যেতে সরকারকে অনুরোধ কর‌ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By