সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক: জাপা

সীমু দা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A7%83%E0%A6%99%E0%A7%8D%E0%A6%96%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%95 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। মব মিছিল, ঘেরাও এখনো দৃশ্যমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টির আজ ৫টি আপিল মঞ্জুর হয়েছে। এ নিয়ে চারদিনে মোট ২৬ জন প্রার্থীতা ফিরে পেলেন।

তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। মব মিছিল, ঘেরাও এখনো দৃশ্যমান। নামে বেনামে বিভিন্ন অনিয়ন্ত্রিত সংগঠনগুলো স্বাভাবিক কার্যক্রম ব্যহত করছে। হীন উদ্দেশ্যে আমাদের রাজনৈতিক কর্মকান্ডে দূরে রাখার পরিকল্পনা করছে। এমনভাবে চলতে থাকলে ফ্যাসিজম আগের থেকেও ভয়ঙ্কর হতে পারে।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে জাতীয় পার্টি যাবে কিনা, তা একান্তই জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত। অন্য কোনো মহল এই সিদ্ধান্ত দিতে পারে না।

চতুর্থদিনের শুনানি শেষে দলটির ২৬ প্রার্থীতা ফিরে পেয়েছেন।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

তফসিলের অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর‌্যন্ত শুনানি নেবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By