মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন: আসামির ফাঁসির দাবি

সীমু দা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার আসামি হারুনুর রশিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত আবু বকর ছিদ্দিক জামালের বড় ছেলে শিহাব উদ্দিন, মেজো ছেলে ফয়সাল উদ্দিন, ভাগিনা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মো. সুজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা হত্যাকারীর দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ২০২৫ সকালে জমি নিয়ে বিরোধের জেরে আবু বকর ছিদ্দিককে তার বসতঘরের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি হারুনুর রশিদ পলাতক ছিলেন। ঘটনার ১২ দিন পর প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, আবু বকর ছিদ্দিক ও তার ছোট ভাই হারুনুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও ধানক্ষেত চাষ নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বাড়ির গেটের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে হারুনুর রশিদ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বকর ছিদ্দিককে গুরুতর জখম করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By