সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আ’লীগের পাঁচ নেতার খেলালফত মজলিসে যোগদান 

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

ফরিদপুরে সালথায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আ’লীগের পাঁচ নেতার বাংলাদেশ খেলালফত মজলিসে যোগদান।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে শতাধিক নেতাকর্মীও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।

এসময় সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, সালথা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আ’লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলালফত মজলিসে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সিরাজ মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ফরিদপুর জেলার প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

সিরাজ মোল্যা আরও বলেন, “আমি সহ আওয়ামী লীগের পাঁচজন নেতা ও প্রায় পাঁচ শতাধিক কর্মী কোনো ধরনের লোভ, স্বার্থ, প্ররোচনা কিংবা উসকানি ছাড়া স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিচ্ছি। আমাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমরা আদর্শগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেন, খেলাফত মজলিসের নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন তাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনে দলের আদর্শ ও নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তারা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং খেলাফত মজলিসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সালথা উপজেলায় এই যোগদানের প্রভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By