সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পাংশায় মসজিদ-মাদ্রাসা সংলগ্ন মুরগির খামার অপসারণের দাবিতে মানববন্ধন

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B2%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বেজপাড়া বাজারে বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা, ইসলামি কিন্ডারগার্টেন ও মসজিদ কমিটির উদ্যোগে স্থানীয় শত শত মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মসজিদ-মাদ্রাসা সংলগ্ন স্থানে মুরগির খামার স্থাপন করায় এলাকাবাসীর আয়োজনে দ্রুত সময়ের মধ্যে খামারটি অপসারণের দাবিতে এবং পরিবেশ রক্ষায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মালেক বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মো: সাইদুল রহমান শাহীন, সিনিয়র সহসভাপতি আমদ আলী, জিন্নাত আলী মাস্টার, শহিদুল ইসলাম বাবু, রেজা, নজরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য নাজমুল প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৭ দিনের আলটিমেটাম দেওয়া হয়। এর মধ্যে ওই জায়গা থেকে মুরগির খামার অপসারণ না করা হলে ৭ গ্রামের মানুষ কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, বেজপাড়া গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে পুলিশে কর্মরত হাসান আলী জমি ক্রয় করে সেখানে মুরগির খামার নির্মাণ করছেন।

উল্লেখ্য, বেজপাড়া সপ্তগ্রাম ঈদগা গোরস্তান হাফিজা মাদ্রাসা মসজিদ দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেখানে ধর্মীয় অনুভূতি ও আবেগের জায়গা রয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে ৭ গ্রামের কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By