সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মুস্তাফিজ ইস্যুতে এবার নীরবতা ভাঙল ভারতীয় ক্রিকেট বোর্ড

সীমু দা
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর কয়েকটি ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে বাংলাদেশ। এ বিষয়ে দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বোর্ডটি স্পষ্ট করে জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের নেই; সিদ্ধান্ত নেবে আইসিসি।

ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ইস্যু তুলে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিসিসিআই পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই নির্দেশনা অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেয়।

এই ঘটনার পর বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং আইসিসিকে অনুরোধ জানায়, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য। বর্তমানে বিষয়টি নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে ইমেইলের মাধ্যমে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাসেরও কম সময় থাকায় সিদ্ধান্ত নিয়ে সময়ের চাপ বাড়ছে। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার কথা।

এদিকে শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের মুম্বাইয়ে বিসিসিআইয়ের বৈঠক শেষে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “এই বিষয়টি বিসিসিআইয়ের অধীনে নয়। বৈঠকটি ছিল বিভিন্ন ইভেন্টের সমন্বয় ও অন্যান্য ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By