বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নালিতাবাড়ীতে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%81%E0%A6%B6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B9

শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ৯ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর ধর্ষক ইসলাম উদ্দিনের ফাঁসির দাবিতে প্রায় ঘন্টাব্যাপী সময় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আলেম-উলামা পরিষদের আয়োজনে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

এরআগে গত সোমবার (৫ জানুয়ারি) উপজেলার একই ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত শমশের আলীর পুত্র ফেরিওয়ালা ইসলাম উদ্দিন (৫৫) নিজ গৃহে ডেকে নিয়ে ওই কন্যা শিশুকে কসমেটিক্স ও নগদ অর্থ দেওয়ার প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা কন্যাশিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনা জানালে স্বজনরা প্রথমে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ধর্ষণের ফলে অতিরিক্ত রক্ষক্ষরণের কারনে অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই দরিদ্র অসহায় বাবার কন্যাশিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। শিশুর জবানবন্দিতে এই ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক ইসলাম উদ্দিনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি মো. আশরাফুজ্জান। ধর্ষক ইসলাম উদ্দিন সেও বর্তমানে জেল হাজতে রয়েছে।

এদিকে, এই ঘটনায় ধর্ষক ইসলাম উদ্দিনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শুক্রবার নামাজের পর এলাকাবাসী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মোড়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক দরবেশ আলীর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফাতেমা জান্নাত মহিলা মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, শিক্ষক জাহাঙ্গীর আলম, আহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মুফতি মাজাহারুল ইসলাম প্রমুখ। পরে অসুস্থ্য মেয়েটির চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা উত্তোলণের পর ধর্ষক ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By