সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

চাটমোহর হাসপাতালে নার্সকে কুপিয়ে জখম করলো সাবেক সেনা সদস্য স্বামী

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

পাবনার চাটমোহরে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় সুলতানা জাহান ডলি (৪৫) নামের এক নার্সকে কুপিয়ে জখম করেছে তার সাবেক স্বামী, যিনি একজন সেনা সদস্য। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সেনা সদস্য আমিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় সুলতানা জাহান ডলিকে উদ্ধার করে চাটমোহর হাসপাতালেই ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত সেনা সদস্য আমিরুল ইসলাম উপজেলা পার্শডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নূর মোহাম্মদের পালিত ছেলে।

সুলতানা জাহান ডলি ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরুল ইসলাম রাঙামাটিতে সেনাসদস্য হিসেবে কর্মরত। প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমিরুল ইসলামের সাথে সুলতানা জাহান ডলির বিয়ে হয়। আমিরুল এবং ডলি উভয়েরই এটি দ্বিতীয় সংসার। বিয়ের পর থেকে দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে পর পর দুইবার তাদের ডিভোর্স হয়। পরবর্তীতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারো সংসার শুরু করেন।

প্রায় দুই মাস আগে সিনিয়র স্টাফ নার্স হিসেবে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন সুলতানা জাহান ডলি। এরপর আবারও তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে চলতি মাসের (৩ জানুয়ারি) তারিখে সুলতানা জাহান ডলি সেনাসদস্য আমিরুল ইসলামকে ডিভোর্স দেন। সুলতানা জাহান ডলির অভিযোগ, ডিভোর্স দেওয়ার পর থেকেই আমিরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

শুধু তাই নয়, সেনাসদস্য আমিরুল ইসলাম সাবেক স্ত্রী সুলতানা জাহান ডলির নগ্ন ছবি হাসপাতালের বিভিন্ন নার্সের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তার চরিত্র হননের চেষ্টা করে আসছিলেন বলেও অভিযোগ করেন সুলতানা জাহান ডলি। এ ঘটনায় সুলতানা জাহান ডলি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সেনা সদস্য আমিরুল ইসলাম।

এরপর শুক্রবার সকালে নাইট ডিউটি শেষে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুলতানা জাহান ডলি। এসময় আচমকা জরুরি বিভাগে আমিরুল ইসলাম ঢুকে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সুলতানা জাহান ডলির গলা, পেট, দুই হাতসহ শরীরের অসংখ্য জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ ঘটনার পর হাসপাতালের অন্য নার্সদের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে।

সুলতানা জাহান ডলির শারীরিক অবস্থার ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ুন কবির জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে বিষয়টি তিনি শুনেছেন। সুলতানা জাহান ডলি নামের ওই নার্সের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By