বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

যুক্তরাজ্যে 'রেড অ্যালার্ট' জারি

সীমু দা
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 039%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F039 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

যুক্তরাজ্যজুড়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

শক্তিশালী ঝড়, ভারি বৃষ্টিপাত ও ব্যাপক তুষারপাতের আশঙ্কায় বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে বিভিন্ন অঞ্চলে এই সতর্কতা জারি করা হয়, যা জনজীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকাগুলোতে প্রায় এক ফুট পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস এবং মিডল্যান্ডস এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা করা হচ্ছে। তীব্র বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকায় এক ফুট পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ও ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিও দেখা দিয়েছে।

ভারি বৃষ্টির কারণে অনেক এলাকায় হঠাৎ বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তুষার ও বরফে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়বে, যা যান চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। রেল, বাস ও বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জলোচ্ছ্বাস থেকে সাবধান থাকতে এবং বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি নজর দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By