মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

জবিরিইউ জরিপের সাথে মিলে গেল জকসুর ফলাফল

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৯:২১ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%87%E0%A6%89 %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির(জবিরিইউ) জরিপে ভিপি , জিএস ও এজিএস পদে এগিয়ে ছিল শিবির সমর্থিত প্রার্থীরা। জকসুর (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ফলাফলেও দেখা যায় শীর্য এই তিন পদেই শিবির প্রার্থীদের জয়জয়কার ।

দীর্ঘ ৩৮ বছর পর বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচন গত মঙ্গলবার (৬ জানুয়ারি ) অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে এ ভোটগ্রহণ চলে বিকেল পর্যন্ত । জকসু নির্বাচনে মোট ভোটার ছিলো ১৭ হাজার ৮৭৯ জন। ভোট দিয়েছেন ১১ হাজার ৮৩৩ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৪৬ জন। ভোটার উপস্থিতি ছিলো ৬৬.১৮ শতাংশ। ‎ ‎ গত ২৫ নভেম্বর জবিরিইউ ভিপি পদের জরিপে ৫০.৩ শতাংশ ভোট পেয়ে ভিপি পদে এগিয়ে ছিলেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। একই জরিপে ৪০.৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রাকিব। জকসুর ফলাফলেও এই চিত্রের প্রতইফলন দেখা যায় । ভিপি পদে মোট ভোট পরে ১০৮৩৫ । তন্মধ্যে ৫১.২৯ শতাংশ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয় রিয়াজুল এবং ৪৩.২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিল রাকিব। ‎

‎গত ২৬ নভেম্বরে জবিরিইউর জিএস পদের জরিপ অনুযায়ী সর্বোচ্চ ৩৫.৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ। জরিপে ১৬.৪ শতাংশ ভোট পাওয়া জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা জকসুর চূড়ান্ত ফলাফলে ২০.৫২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। ‎ ‎গত ২৯ নভেম্বর জবিরিইউ এজিএস পদের জরিপে ৩৮.২ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন স্বতন্ত্র প্রার্থী তামজিদ ইমাম অর্ণব। তবে পরবর্তীতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।ফলে জরিপে নিকটবর্তী অবস্থানে থাকা ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মাসুদ রানা জকসুর ফলাফলে ৪৬.৪২ শতাংশ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হন। জরিপে তৃতীয় অবস্থানে থাকা বিএম আতিকুর রহমান তানজিল ৩৭.১৯ শতাংশ ভোট পেয়ে মাসুদ রানার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By