মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজধানীতে তীব্র গ্যাসের সংকট, কারণ জানাল কর্তৃপক্ষ

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7

বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পাইপের ভেতরে পানি ঢুকে পড়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ চরম জটিলতায় পড়েছে। এর ফলে ঢাকা শহরে গ্যাস সরবরাহ কমে গেছে এবং স্বল্পচাপের কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়। তিতাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে লাইনটি মেরামত করা হলেও মেরামতকালে পাইপলাইনে পানি ঢুকে পড়ে। এর প্রভাবেই ঢাকাজুড়ে গ্যাসের সামগ্রিক সরবরাহ কমে গিয়ে মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।

গ্যাসের এই স্বল্পচাপ সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গগত, কিছুদিন আগে একটি জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজ হয়। এতে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুরসহ আশপাশের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে উৎসারিত বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ পিএসআইজি চাপের লাইনের লিকেজস্থলে ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন সম্পন্ন করা হয়।

তবে মেরামতের সেই প্রক্রিয়ায় পানি ঢুকে পড়ায় নতুন করে সংকট তৈরি হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By