বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

চাটমোহরে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন সংকট, আতঙ্কে সাধারণ মানুষ

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F %E0%A6%86%E0%A6%A4%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিনের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস যাবৎ এ সংকট দেখা দিলেও সমাধানে নেই কোন উদ্যোগ। টাকা দিয়েও উপজেলার কোন ফার্মেসীতে মিলছে না এই ভ্যাকসিন। এতে করে এই উপজেলার মানুষদের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক আর হতাশা।

স্থানীয়রা জানান, কুকুর বা বিড়ালের কামড়ের পর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিচ্ছেন তাদের কাছে কোন অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন নেই। তারা প্রেসক্রিপসন করে বলে দিচ্ছেন বাইরের ফার্মেসী থেকে কিনে নিতে। কিন্তু বাইরের ফার্সেসীর কোন দোকনেই পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। ফার্মেসী থেকে বলা হচ্ছে কোম্পানীর সাপ্লাই নেই। এমন পরিস্থিতিতে আতংক আর উৎকন্ঠায় রয়েছে কুকুর বিড়ালে কামড়ানো ব্যক্তিরা।

ভুক্তভোগী জুয়েল নামের এক অভিভাবক জানান, গত সপ্তাহে আমার পাঁচ বছরের মেয়েকে কুকুর কামড় দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিষয়টি জানাই। তারা জানালো তাদের কাছে কোন অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন নেই। সমস্ত চাটমোহর উপজেলায় হন্য হয়ে ফার্মেসীতে ভ্যাকসিন খুজেছি একটি ভ্যাকসিনও পাইনি। পরে আমার এক আত্মীয়র মাধ্যমে নাটোর গুরুদাসপুর থেকে চারটি ভ্যাকসিন নিয়ে এসেছি।

অপর এক অভিভাবক জানান, আমার মেয়েকে গত পাঁচ দিন আগে বিড়াল কামড়িয়েছে। সমস্ত চাটমোহর উপজেলা সহ পাবনা শহরেও খুজেছি, তবুও কোথাও একপিচ ভ্যাকসিন পাইনি। আমি বর্তমানে মেয়েকে নিয়ে চরম আতঙ্কে আছি।

এ বিষয়ে পলাশ ফার্মেসী মালিক মাহবুবুল আলম জানান, বেশ কিছুদিন ধরে কোন কোম্পানী অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছে না। অনেক মানুষকে আমরা এই ভ্যাকসিন দিতে পারছি। তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) ডাঃ মোঃ হুমায়ূন কবির বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোন অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন নেই। কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদ্বয় ৩’শ পিচ পৌরসভার মাধ্যমে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছিলেন। সে ভ্যাকসিন গুলোও শেষ হয়ে গেছে। তবে যতটুকু জানতে পেরেছি খুব শীঘ্রই স্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করবেন। খুব দ্রুতই এই সমস্যা সমাধান হবে বলে মনে করছি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By