মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পাংশায় র‌্যাবের অভিযানে ৩টি মোটরসাইকেল উদ্ধার, আটক ২

সীমু দা
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১০:০১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A9%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A8

রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত এবং বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বিভিন্ন এলাকায় র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহেল রানা (২২) ও মোঃ সাদ্দাম মন্ডল (২৭)। সোহেল রানা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ০১ নং ওয়ার্ডের বাস্তখোলা গ্রামের মোঃ রফিক মন্ডলের ছেলে এবং সাদ্দাম মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরঝিকরীপুর পশ্চিমপাড়া এলাকার ছেকেন মন্ডলের ছেলে।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কালুখালী উপজেলার বাস্তখোলা (বাস্তগোলা) এলাকা থেকে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে পাংশা থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ সাদ্দাম মন্ডলকে গ্রেফতার করা হয়।

এছাড়া অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে একই এলাকা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ আরও জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

উদ্ধারকৃত মোটর সাইকেল গুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুইজনকে থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মোটর সাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By