মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বাদ নয়, আমি নিজেই বিপিএল থেকে সরে গিয়েছি: রিধিমা

সীমু দা
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF %E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। তবে ঘটনাটা সত্যি নয় বলে দাবি করেছেন ভারতীয় এই উপস্থাপকা। তার মতে, আসল ঘটনা সবার জানা উচিত।

বিপিএল থেকে রিধিমার বাদ পড়ার খবর ছড়িয়ে পড়ার পর আজ সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি সবকিছু স্পষ্ট করেছেন। 

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আজ বুধবার (৭ জানুয়ারি) ভারতীয় এই উপস্থাপক লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় খবর বেরিয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে এটা সত্যি নয়। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। যারা আমার পাশে ছিলেন, তাদের ধন্যবাদ। ক্রিকেটের জন্য সত্যটা জানা উচিত। বাড়তি কোনো মন্তব্য করতে চাই না।’ 

রিধিমাকে বাদ দেওয়ার খবর যখন প্রকাশ হয়েছে, সেই মুহূর্তে বিসিবির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘যুদ্ধ’ চলছে। মুস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে কথাবার্তা চলছে।

রিধিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার কাছে দেশ সবার আগে। নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্টের চেয়েও ক্রিকেটকে সবার ওপরে রাখি। সততা, সম্মান ও প্যাশনের সঙ্গে বছরের পর বছর ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এটা কখনোই বদলাবে না। আমি ক্রিকেটের স্বার্থে এভাবেই এগিয়ে যেতে চাই।

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে গত রবিবার চিঠি দিয়েছিল বিসিবি। এই দোলাচলের মধ্যে গত রাতে ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশ হয়েছিল যে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হবে। তবে বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে পয়েন্ট কাটার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে। বিশ্বকাপে বাংলাদেশ যেন নির্বিঘ্নে খেলতে পারে, সেই ব্যবস্থা করে দিতে আইসিসি দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে ২৬ ডিসেম্বর শুরু হওয়া বিপিএল শেষ হবে ২৩ জানুয়ারি। বিপিএল শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্বকাপ খেলতে ঝাঁপিয়ে পড়তে হবে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হওয়ার কথা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। এখন যদি বাংলাদেশের চার ম্যাচ শ্রীলঙ্কায় চলে যায়, সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতে ভাগ হয়ে যেতে পারে। সর্বশেষ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By