সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভ্রমণে গিয়ে না ফেরার দেশে ঢাবি অধ্যাপক

সীমু দা
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১:১৩ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95

সুন্দরবনে ভ্রমণে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মৃত্যু করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবন এলাকায় অবস্থানরত ‘আলাস্কা’ জাহাজের একটি কেবিনে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক।

তিনি বলেন, আমরা কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনে ভ্রমণে এসেছি এবং আলাস্কা জাহাজেই অবস্থান করছিলাম। স্যার তার নিজ কেবিনে ছিলেন। সকালে জানতে পারি, তিনি আর আমাদের মাঝে নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগজনিত সমস্যায় (কার্ডিয়াক অ্যাটাক) তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সময় তার কাছে কেউ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস শুধু একজন শিক্ষকই একজন সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আহ্বায়ক ছিলেন যে প্ল্যাটফর্মটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করে। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By