মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

দু’ঘণ্টা ধরে স্থবির জকসু ভোট গণনা

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%97%E0%A6%A3%E0%A6%A8%E0%A6%BE

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ভোট গণনা নিয়ে জটিলতায় পড়েছে নির্বাচন কমিশন। একটি ব্যালটে অসঙ্গতি ধরা পড়ায় টানা দুই ঘণ্টা ধরে গণনা কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও একটি হল সংসদের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিন ব্যবহার করে ভোট গণনা শুরু করা হয়।

তবে মিলনায়তনে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে প্রায় ১৫ মিনিট পরই গণনা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের বাইরে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টা পর পুনরায় গণনা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই একটি ব্যালটে গড়মিল ধরা পড়ে।

এরপর সন্ধ্যা ৭টার দিকে আবারও ভোট গণনা বন্ধ হয়ে যায়, যা রাত ৯টা পর্যন্ত আর শুরু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ও আইন বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম মঙ্গলবার রাত পৌনে ৯টায় গণমাধ্যমকে বলেন, “আমরা একটি সমস্যার মুখে পড়েছি। সেটার সমাধানের চেষ্টা চলছে। যে সিদ্ধান্ত নেওয়া হবে, আশা করি তা সবার কাছে গ্রহণযোগ্য হবে।”



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By