মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপক, জানা গেল কারণ

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%95 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় বিসিবি চমক দেখিয়েছিল। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। ধারাভাষ্যকার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, এবং ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফ।

তবে সম্প্রতি বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমার বিপিএল যাত্রা শেষ হয়ে গেছে। গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয়। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অভিযোগিত সাম্প্রদায়িক আক্রমণের ঘটনা, এবং ‘অ্যান্টি-বাংলাদেশি’ সেন্টিমেন্টের অভিযোগ উগ্র হিন্দুত্ববাদীদের প্রভাবের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি জরুরি বৈঠক ডেকে বিষয়টি আলোচনা করে। এরপর নিরাপত্তা কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে পারবে না এমন নোটিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে পাঠায়। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেয়ার দাবিও জানিয়েছে বিসিবি।

এরপর, ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By