শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা এবং জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ সংক্রান্ত এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক স্মারকে জানানো হয়, অধিদপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে ‘চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা–২০২৬’ আয়োজন করা হবে। পাশাপাশি দেশের সব জেলা স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে বিষয়ে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

স্মারকে উল্লেখ করা হয়, এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ওয়েবসাইটগুলো হলো—
চিত্রাঙ্কন: art.infostudents.com
কবিতা আবৃত্তি: poem.infostudents.com
একক বিতর্ক: debate.infostudents.com
গজল: gazal.infostudents.com
ক্রিকেট: cricket.infostudents.com
ফুটবল: football.infostudents.com
ব্যাডমিন্টন: badminton.infostudents.com
কারাতে: karate.infostudents.com

স্মারকে আরও জানানো হয়, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে আগ্রহী ও প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এই নির্দেশনার ফলে দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By