মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A8

রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ সংলগ্ন এলাকা এবং একই ইউনিয়নের গাবলা গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে লক্ষ্যে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে লিটু খান ও মো. আরিফ খান নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি রিভল বারের গুলি, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার গানের গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, দুটি হকিস্টিক এবং চারটি মোবাইল ফোন (দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত লিটু খান রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে ও মো. আরিফ খান একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By