সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A3 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকায় সুন্দরবন থেকে লোকালয়ে প্রবেশ করা একটি হরিণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় হরিণটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় এলাকাবাসী বিষয়টি নজরে আনেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিকভ্রান্ত হয়ে হরিণটি সুন্দরবনের গহীন অরণ্য থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। হরিণটি যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয়, সে জন্য স্থানীয়রা দ্রুত সচেতনতার পরিচয় দেন। তারা হরিণটিকে নিরাপদ স্থানে আটকে রেখে বন বিভাগকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদীভাঙন, খাবারের সংকট ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে মাঝেমধ্যেই সুন্দরবনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। বন বিভাগ আরও জানায়, উদ্ধারকৃত হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর সচেতনতা ও মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন বন বিভাগের কর্মকর্তারা। তারা বলেন, বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষের এমন দায়িত্বশীল আচরণ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By