মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফটিকছড়িতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF %E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভোটারবৃন্দ। সোমবার (৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার (৩ জানুয়ারি) ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার জিয়াফতের নামে এক বিশাল গণভোজ ও গণজমায়েতের আয়োজন করা হয়। অভিযোগকারীদের দাবি, উক্ত অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল।

অভিযোগকারী ভোটাররা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর এই ধরনের বিপুল সংখ্যক মানুষের সমাবেশ এবং খাবার পরিবেশন ‘নির্বাচনী আচরণবিধি’র সুস্পষ্ট লঙ্ঘন। এটি মূলত ভোটারদের প্রভাবিত করার একটি অপকৌশল। এর ফলে নির্বাচনে প্রার্থীদের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মনে করছেন।

আবেদনে ফটিকছড়ি উপজেলার সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে তদন্ত পরিচালনার দাবি জানিয়েছেন। তারা প্রার্থী সরোয়ার আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা জারির আবেদন জানান।

এ অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকটও পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে নির্বাচনী আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By