মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অগ্রাধিকার দেবে: দুলু

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%81

জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।

সোমবার(৫ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ও তিস্তা পাড়ের মানুষ ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই দাবি জানানো হয়েছিল। সে সময় জানুয়ারির প্রথম সপ্তাহে কাজ শুরুর আশ্বাস দেওয়া হলেও জানুয়ারি শেষ হয়ে গেলেও বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

বক্তব্যকালে দুলু অভিযোগ করে বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারীরা কর্মরত রয়েছেন, যা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ কারণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়ে দুলু বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যেন নির্বাচন ভূলুণ্ঠিত না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By