মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রতিদিনের যেসব ভুলে নষ্ট হয় দাঁত

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A4

দাঁতের নানা সমস্যায় ভোগেন অনেকেই। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটি চোখে পড়ে, তা হলো দাঁতের এনামেল ক্ষয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই। অবাক করার বিষয় হলো, বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্ষতির জন্য বাইরের কোনো কারণ নয়, বরং আমাদের নিজেরই কিছু দৈনন্দিন অভ্যাস দায়ী। যত্নের অভাব নয়, বরং অজান্তেই বারবার করা কিছু অভ্যাস ধীরে ধীরে দাঁতের ক্ষতি করে ফেলে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন অভ্যাস নীরবে দাঁত নষ্ট করছে।

অতিরিক্ত জোরে ব্রাশ করার ভুল ধারণা

অনেকে মনে করেন জোরে দাঁত ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হয়। বাস্তবে এই ধারণা পুরোপুরি ভুল। শক্ত ব্রাশ বা অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ করলে দাঁতের উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। এতে দাঁতের এনামেল ক্ষয় হতে শুরু করে, যা দাঁতকে ক্ষয় ও অতিসংবেদনশীলতা থেকে রক্ষা করে।

অ্যাসিড ও চিনিসমৃদ্ধ খাবারের প্রভাব

বর্তমান খাদ্যাভ্যাসে অ্যাসিড ও চিনি যুক্ত খাবারের আধিক্য দেখা যায়। যেমন—ফিজি ড্রিংকস, এনার্জি ড্রিংক, সাইট্রাস ফলের রস, চা, কফি ও বিভিন্ন ধরনের মিষ্টি। এগুলো একবার খেলে তাৎক্ষণিক ক্ষতি বোঝা না গেলেও, বারবার গ্রহণে দাঁতের এনামেল ধীরে ধীরে ক্ষয় হতে থাকে।

হাইড্রেশন কম হলে যে ক্ষতি

লালা দাঁতের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। এটি অ্যাসিডের প্রভাব কমায় এবং দাঁতের প্রয়োজনীয় খনিজ উপাদান বজায় রাখতে সাহায্য করে। কিন্তু পর্যাপ্ত পানি না পান করা ও অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে শরীর ডিহাইড্রেটেড হলে এই সুরক্ষা দুর্বল হয়ে পড়ে। নিয়মিত পর্যাপ্ত পানি পান করা দাঁত সুস্থ রাখার একটি সহজ অথচ অবহেলিত উপায়।

ঘরোয়া দাঁত সাদা করার ঝুঁকি

উজ্জ্বল হাসির আশায় অনেকেই সামাজিক মাধ্যমে প্রচারিত ঘরোয়া উপায় অনুসরণ করেন। লেবুর রস, বেকিং সোডা কিংবা অন্যান্য উপাদান দিয়ে দাঁত সাদা করার এসব কৌশল সাময়িকভাবে দাঁত ঝকঝকে করলেও দীর্ঘমেয়াদে এনামেলের মারাত্মক ক্ষতি করে। ফলে পরে দাঁত আরও বেশি হলুদ ও সংবেদনশীল হয়ে উঠতে পারে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By