মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বর্ণিল আয়োজনে নোয়াখালীতে ভিডিপি দিবস উদযাপন 

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8 %E0%A6%89%E0%A6%A6%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুজ্জামান। এরপর জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত সদস্যদের উদ্যেশ্য বলেন, এ বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে দেশের যেকোনো দুর্যোগের মুহুর্তে তারা কাজ করতে পারে। এ প্রশিক্ষণের জন্য বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত থাকে এবং সর্ব প্রথম তারা মাঠে নামে। দেশ ও জাতির ক্লান্তি লগ্নে যে কোনো সমস্যার মোকাবেলার জন্য তারা কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এসময় বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য আহ্বান জানান তিনি। ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা আরো তৎপর থাকবেন এবং অতীতের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হাম্মাদ বিন হোসাইন,সোনাইমুড়ী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবুল বশির, বেগমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ফয়সাল মিজান, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিরোজা খাতুন সহ বিভিন্ন উপজেলার দেড় শতাধিক আনসার ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By