বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

দ্বৈত নাগরিকত্বসহ হলফনামা সংক্রান্ত সব অভিযোগ আমলে নেবে ইসি

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২:১৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%B9%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে কোনো প্রার্থী বৈধ হলেও হলফনামা সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্বসহ হলফনামায় মিথ্যা তথ্য, তথ্য গোপন কিংবা হলফনামা জমা দিতে বাধা পাওয়ার মতো সব ধরনের অভিযোগই শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে এমন আহ্বান জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, বাছাইয়ে মনোনযনপত্র গ্রহণ বা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যে ব্যক্তি বা সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারবেন।

হলফনামায় মিথ্যা তথ্য কেউ দিয়েছে কিনা তা আপনারা খতিয়ে দেখবেন কি-না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, হলফনামা যাচাই করেই তো সিদ্ধান্ত নিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এরপরও কারো অভিযোগ থাকলে আবেদন দিতে পারবেন। যে কোনো ব্যক্তি কোনো বিষয়ে অভিযোগ দিতে পারবেন। শুনানি করে সিদ্ধান্ত হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হলফনামা জমা দেওয়ার সময় কেউ বাধাপ্রাপ্ত হলে সে অভিযোগও করতে পারবেন। আমরা সেটা শুনানিতে নেবো। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে সংক্ষুব্ধ হতে পারে। সকল অভিযোগই আমলে নেওয়া হবে। কেউ দ্বৈত নাগরিক হলে সে অভিযোগ আসবে বলেও প্রত্যাশা করেন সচিব।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর‌্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর‌্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By