মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আগামীকাল জকসু নির্বাচন, সর্বোচ্চ প্রস্তুতির কথা জানাল প্রশাসন

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ লক্ষ্যে রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ১০৮তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৬ জানুয়ারি জকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই—এ মর্মে প্রস্তাব গৃহীত হয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের দিন শুধুমাত্র বৈধ ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভোটার ব্যতীত কোনো শিক্ষার্থী বা বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ছাড়াও নির্বাচন আয়োজন করা যাবে বলে সভায় মত দেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “নির্বাচনকে ঘিরে পূর্ববর্তী অভিজ্ঞতা ও ৩০ ডিসেম্বরের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার বিষয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, “নির্বাচনের দিন প্রধান ফটক দিয়ে শুধুমাত্র ভোটারদের প্রবেশ নিশ্চিত করা হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারের কাছে অতিরিক্ত পুলিশ ফোর্স চেয়ে চিঠি পাঠানো হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা আগামী ৬ জানুয়ারি দেশবাসীকে একটি আদর্শ ও মডেল নির্বাচন উপহার দিতে চাই। শিক্ষক, কর্মকর্তা ও প্রশাসনের সব স্তর থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছি।”

নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, “নির্ধারিত সময়েই জকসু নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত। সব ধরনের আনুষঙ্গিক প্রস্তুতি চলমান রয়েছে।”

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে ২৭ নভেম্বর জকসু নির্বাচনের তারিখ ঘোষণা করে। পরে ২৭ অক্টোবর অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। চূড়ান্ত বিধিমালা অনুমোদনের পর ৫ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

প্রথম দফায় ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও ফল ঘোষণার দিন নির্ধারিত হলেও ভূমিকম্প আতঙ্ক ও ক্যাম্পাস বন্ধসহ নানা কারণে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে ওই দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন করে ৬ জানুয়ারি ভোটের দিন ঘোষণা করে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By